Ortho Songbad আর্কাইভ

ইতালিকে বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের

ইতালিকে বাঁচানোর আহ্বান প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তের
ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে এক ঘোষণায় ইতালিকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন। ইতালিজুড়ে রেড অ্যালার্ট জারি করার দুদিন পরেই বুধবার রাতে এ আহবান জানান।

ভাষণে জোসেপ্পে বলেন, আজ বৃহস্পতিবার থেকে ফার্মেসি, গ্রোসারিশপ ব্যাংকসহ মৌলিক ‌প্রয়োজনীয় বিষয় ছাড়া ইতালির সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা প্রথম ধাপে আগামী ২৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

তিনি আরো বলেন, ইতালি সবার আর তাই প্রতিটি নাগরিকদের সুরক্ষার জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এই নিয়মগুলো মেনে চলতে হবে। যেন আমাদের এই প্রিয় দেশটি আবার সারা বিশ্বকে জানিয়ে দিতে পারে শক্তিশালী (ফরছা) ইতালিয়া।

করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা ইতালিতে মহামারীতে রুপ নিয়েছে। পেছনের সব রেকর্ড ভেঙে বুধবার সর্বোচ্চ ১৯৬ জন মারা গেছে। নতুন করে সংক্রমিত হয়েছে ২৩১৩ জন যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় কয়েকগুন বেশি।

মুল সাইট থেকে

পুজিবাজার