প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকা আসছেন বাইডেন উপদেষ্টা

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে ঢাকা আসছেন বাইডেন উপদেষ্টা
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক উপদেষ্টা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আগামী ৯ এপ্রিল ঢাকায় আসছেন।

বুধবার (৩১ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মূলত আগামী ২২ এপ্রিল মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে জলবায়ু বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনাভাইরাসের কারণে এ বছর এটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে যোগ দেবেন। সেটি নিয়ে আলোচনা করতেই জন কেরির এই সফর। ঢাকায় তিনি মোট ৫ থেকে ৬ ঘণ্টার মতো অবস্থান করবেন।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সম্মেলনের আয়োজন করছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

তাছাড়া আমরা (বাংলাদেশ) ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) চেয়ার এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের হয়ে রিপ্রেজেন্ট করি। এ কারণেই বিষয়গুলো নিয়ে জন কেরি আমাদের সঙ্গে আলোচনা করবেন। সম্মেলনে কোন বিষয়গুলো তুলে ধরা হবে সেই প্রসঙ্গেও আলোচনা হবে।

এর আগে চলতি বছরের শুরুর দিকে এক রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র যান বাংলাদেশের শীর্ষ এই কূটনীতিক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা