বাংলাদেশ পুলিশের বিভাগীয় সব পরীক্ষা স্থগিত

বাংলাদেশ পুলিশের বিভাগীয় সব পরীক্ষা স্থগিত
করোনাভাইরাসের ঊর্ধ্বমূখী সংক্রমণের কারণে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এ পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সব ধরনের বিভাগীয় পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পুলিশ সদরদফতরের এআইজি মো. নাসিরুল ইসলামের (রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২) সাক্ষরিত এক নির্দেশনায় পরীক্ষা স্থগিত করা হয়। বর্তমানে পুলিশের দুটি পদে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল।

নির্দেশনায় জানানো হয়, পুলিশের এএসআই থেকে এসআই (নিরস্ত্র) এবং এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতির পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। সেইসঙ্গে পূর্বনির্ধারিত তারিখের পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা (সাপ্লিমেন্টারি) ২০২০-এর সব কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

এসব পদে পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। ১১ এপ্রিল পর্যন্ত এসব বিধিনিষেধ মেনে চলতে হবে। রোববার (৪ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা