ভারতে মাওবাদীদের হামলায় ২২ সেনা নিহত

ভারতে মাওবাদীদের হামলায় ২২ সেনা নিহত
ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে নিহতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এঘটনায় এখন পর্যন্ত ২২ সিআরপিএফ সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিজাপুরের পুলিশ সুপার কমলচরণ কাশ্যপ। খবর এএনআইর।

শনিবার (০৩ এপ্রিল) রাজ্যের বিজাপুর জেলায় একটি নিরাপত্তা চৌকির কাছে এ হামলা চালানো হয়। স্থানীয় গণমাধ্যম জানায়, নিরাপত্তা বাহিনী অভিযান চালাতে গেলে, এসময় তাদের উপস্থিতি টের পেয়ে হামলা চালায় অস্ত্রধারীরা। এতে, ঘটনাস্থলেই নিহত হন নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। এসময়, পাল্টা গুলিতে অস্ত্রধারী এক নারীও নিহত হন বলে জানা গেছে।

এছাড়াও, অভিযানে মাওবাদীদের বেশ কয়েকটি আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে বলেও জানায় গণমাধ্যম। এদিকে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, উন্নত চিকিৎসার স্বার্থে এদেরকে হেলিকপ্টারে করে রায়পুরে নিয়ে যাওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো