Ortho Songbad আর্কাইভ

মিরপুর বেনারসি পল্লীতে আগুন

মিরপুর বেনারসি পল্লীতে আগুন
রাজধানীর মিরপুর ১০ নম্বরে বেনারসি পল্লীর ঝুটপট্টি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

আজ শনিবার (১৪ মার্চ) দুপুর দেড়টার দিকে মিরপুর ১০ এর জল্লাদখানার কাছে ঝুটপট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, দুপুর ১টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুই দফায় ১০টি ইউনিট সেখানে পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি, আগুনের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

মুল সাইট থেকে

পুজিবাজার