জাপান সীমানার কাছে চীনের রণতরী, দুই দেশের মধ্যে উত্তেজনা

জাপান সীমানার কাছে চীনের রণতরী, দুই দেশের মধ্যে উত্তেজনা
প্রশান্ত মহাসাগরে জাপান সীমানার কাছে চীনের একটি বিমানবাহী রণতরী অবস্থান করছে। এঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে।

এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জাপানের পক্ষ থেকে জানানো হয়, রবিবার (৪ এপ্রিল) সকাল ৮টার দিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নাগাসাকির দানজো দ্বীপ থেকে ৪৭০ কিলোমিটার দূরে চীনের বিমানবাহী রণতরী লিয়নিংয়কে দেখা গেছে। এ সময় ওই রণতরীর পাশে আরও পাঁচটি সামরিক জাহাজ ছিল।

এরপর চীনা রণতরীর বহরকে ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝখান দিয়ে চলে যেতে দেখা যায়।

২০২০ সালের এপ্রিলের পর আবার চীনের ওই বিমানবাহী রণতরীকে প্রশান্ত মহাসাগরে দেখা গেল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না