রেকর্ড সংখ্যক শনাক্তের দিনে মৃত্যু ৬৩

রেকর্ড সংখ্যক শনাক্তের দিনে মৃত্যু ৬৩
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর ফলে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৪৪৭ জনে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ৭ হাজার ৬২৬ জন। শনাক্তের এ সংখ্যা এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ।

এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ লাখ ৫৯ হাজার ২৭৮ জনে।

এর আগে গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) একদিনে সর্বোচ্চ ৭ হাজার ২১৩ জন রোগী শনাক্ত হয়। এছাড়া টানা চারদিন ৭ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানাল স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় দেশের ২৩৭টি ল্যাবরেটরিতে ৩৪ হাজার ৬৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার দিক থেকেও এটি ছিল এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২২ দশমিক ০২ শতাংশ।

এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬১ হাজার ৬৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৩ জনের মধ্যে বিশ বছরের কম বয়সী একজন, বিশোর্ধ্ব তিনজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন এবং ষাটোর্ধ্ব ৪০ জন রয়েছেন।

একই সময়ে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, ৬৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪১ জন, চট্টগ্রাম ১০ জন, রাজশাহীতে চারজন, খুলনায় দুইজন, বরিশালে একজন, সিলেটে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো