অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে বিভক্ত ইউরোপ

অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে বিভক্ত ইউরোপ
অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ব্যবহার করার পর মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার অভিযোগ তুলে বেশ কয়েকটি দেশ। এর পর থেকেই অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকার ব্যবহার বন্ধ করে দিয়েছে ইউরোপের অনেক দেশ।

ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে, ইতিমধ্যেই ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২৪ মার্চ পর্যন্ত ৩০ জনের কথা জানা গিয়েছিল। তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।” ব্রিটেনে এখনও পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নিয়েছেন সেদেশের ১ কোটি ৮০ লক্ষেরও বেশি মানুষ।

মঙ্গলবার (৬ এপ্রিল) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এই পরিস্থিতিতে সতর্ক থাকতে চাইছে ব্রিটিশ প্রশাসন। আপাতত শিশুদের মধ্যেও এই টিকার ট্রায়াল বন্ধ রাখা হয়েছে।

ব্রিটেন প্রশাসন জানায় পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে। ফাইজার-বায়োটেক ভ্যাকসিনের ক্ষেত্রে যে কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি তাও জানানো হয়েছে। তবে বিপুল সংখ্যক মানুষের টিকাকরণের পরে এই কয়েক জনের ক্ষেত্রে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধলেও এখনই এটিকে গুরুত্ব দিতে নারাজ প্রশাসন।

ব্রিটেন স্বাস্থ্য দফতর আরও জানায়, এখনও পর্যন্ত রক্ত জমাট বাঁধা ও অ্যাস্ট্রাজেনেকার টিকার মধ্যে সম্পর্কের ব্যাপারে জোর দিয়ে কিছু বলা যাচ্ছে না। তবে তারা একথা বললেও এরই মধ্যে ইউরোপের বেশ কিছু দেশ হয় এই সংস্থার টিকার ব্যবহার বন্ধ করে দিয়েছে অথবা কেবল মাত্র বয়স্ক নাগরিকদের মধ্যেই সীমাবদ্ধ রেখেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না