ডি-৮ যুব ফোরামের চেয়ারম্যানের দায়িত্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডি-৮ যুব ফোরামের চেয়ারম্যানের দায়িত্বে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ডি-৮ যুব ফোরামের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দায়িত্ব গ্রাহণের পর তিনি বলেন, ভবিষ্যতে ডি-৮ এর যুব কার্যক্রম আরো জোরদার হবে এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় একজোট হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

বুধবার (৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন প্রতিমন্ত্রী। পরে দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। সোমবার (৫ এপ্রিল) ডি-৮ সম্মেলনের ইতিহাসে বাংলাদেশ প্রথমবারের মতো ডি-৮ যুব সম্মেলন আয়োজন করে।

‘টেকসই রূপান্তরকরণের জন্য উদ্যোক্তা’ এই প্রতিপাদ্যের আলোকে এই যুব সম্মেলনটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আয়োজন করা হয়। এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন ডি-৮ সদস্য রাষ্ট্রের যুব মন্ত্রীসহ ১৭১ জন যুব অংশগ্রহণকারী, যারা টেকসই রূপান্তরের মাধ্যমে তাদের জাতির নেতৃত্ব দেবে বলে ধারণা করা হয়।

উক্ত যুব সম্মেলনে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। তিনি প্রথমবারের মতো ডি-৮ যুব সম্মেলন সফল আয়োজনের মাধ্যমে পরবর্তী সম্মেলন পর্যন্ত ডি-৮ যুব ফোরামের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার দায়িত্ব পালনকালে যুব শক্তি অর্থনৈতিক বিকাশ, ইতিবাচক সামাজিক পরিবর্তন, পরিবেশগত স্থায়িত্ব, যুব ক্ষমতায়ন এবং প্রযুক্তিগত উদ্ভাবনের উপর ইতিবাচক ভূমিকা রাখতে পারবে মর্মে যুব প্রতিনিধিগণ আশা প্রকাশ করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়