লেনদেন বন্ধের কথা ভাবছে না ডিএসই
করোনাভাইরাস আতঙ্কে রবিবার (১৫ মার্চ) দেশের শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই বড় ধস নেমেছে। এই পরিস্থিতি সামাল দিতে শেয়ারবাজারের লেনদেন সাময়কি বন্ধ করা হবে বলে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে।
তবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ লেনদেন বন্ধ করার বিষয়টি ভাবছে না।
ডিএসই সূত্রে জানা গেছে, তারা এই মুহূর্তে লেনদেন বন্ধ করার কথা ভাবছে না। বরং চলমান মন্দাবস্থা কিভাবে কাটিয়ে উঠা যায়, তা নিয়ে চিন্তা করছেন।