এমজি বাজারের সাথে গ্রুপ বীমা চুক্তি করলো জেনিথ ইসলামী লাইফ

এমজি বাজারের সাথে গ্রুপ বীমা চুক্তি করলো জেনিথ ইসলামী লাইফ
এমজি বাজার ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) জেনিথ ইসলামী লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বীমা কোম্পানিটি।

এই চুক্তির ফলে এমজি বাজার হতে নির্দিষ্ট পরিমাণ পণ্য ক্রয় করলে জেনিথ লাইফের মাধ্যমে গ্রাহক শ্রেণী অনুযায়ী ৫০ হাজার হতে ১ লাখ টাকা পর্যন্ত ফ্রি জীবন বীমা সুবিধা প্রদান করবে এমজি বাজার কর্তৃপক্ষ।

চুক্তিতে জেনিথ ইসলামী লাইফের পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান এবং এমজি বাজারের পক্ষে প্রোপাইটর মো. মুকুল গাজী স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন এমজি ট্রেড ইন্টারন্যাশনালের পার্টনার মো. মোস্তাফিজুর রহমান, উপদেষ্টা মুকুল সরকার, জেনিথ ইসলামী লাইফের ডিএমডি মো. হাসান খান রিপন ও ডিজিএম মো. আনোয়ার হোসেন সরকার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ