অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী
দেশে কেউ অরাজকতা সৃষ্টি অথবা জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করলে সরকার তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

শনিবার (১০ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নেয়ার পর মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘জনগণ তাদের সেবা করার দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনার সরকারকে ভোট দিয়েছে। সেখানে কেউ ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে সরকার অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

রাষ্ট্রের বিরুদ্ধে ‘জিহাদ ঘোষণা’ ও সাম্প্রদায়িক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য বাংলাদেশে কার্যকর আইন আছে বলেও সতর্ক করে দেন আনিসুল হক।

করোনাভাইরাসের টিকা নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমি মনে করি দ্বিতীয় ডোজের টিকা নিলে এই রোগের তীব্রতা কমে যাবে। সবাইকে এই টিকা দেয়ার সক্ষমতা সরকারের রয়েছে।’

সব নাগরিককে দ্বিতীয় ডোজের টিকা নেয়ার অনুরোধ জানান আইনমন্ত্রী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা