Ortho Songbad আর্কাইভ

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিকস লিমিটেড।

আজ কোম্পানিটি ১৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির ১০ লাখ ৬৬ হাজার ২৬৮টি শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা গ্রামীণফোন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ২৯ লাখ টাকার।

ওরিয়ন ফার্মা ৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, বিএটিবিসি, সামিট পাওয়ার, লাফার্জহোলসিম, ওরিয়ন ইনফিউশন, ব্রাক ব্যাংক ও ন্যাশনাল টিউবস।

মুল সাইট থেকে

পুজিবাজার