দর কমার শীর্ষে ইনডেক্স এগ্রো

দর কমার শীর্ষে ইনডেক্স এগ্রো
লেনদেনের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইনডেক্স এগ্রোর শেয়ার দর কমে সবার উপরে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইনডেক্স এগ্রোর শেয়ার দর প্রথম দিন ৫০ শতাংশ বেড়েছে ৭৫ টাকায় দাঁড়ায়। দ্বিতীয় দিন কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা কমে ৭২ টাকা ৪০ পয়সা নেমে যায়। আর তৃতীয় দিন কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ১০ পয়সা কমে ৬৫ টাকা ৩০ পয়সায় নেমে দাঁড়ায়।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ৮ দশমিক ৬৮ শতাংশ, জিকিউ বলপেনের ৮ দশমিক ৪০ শতাংশ, আরএকে সিরামিকের ৮ দশমিক ২৮ শতাংশ, জিলবাংলা সুগারের ৮ দশমিক ০৮ শতাংশ, বিডি থাইয়ের ৮ দশমিক ০৪ শতাংশ, মিরাকলের ৭ দশমিক ৭৮ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৭ দশমিক ৫০ শতাংশ, বে লিজিংয়ের ৭ দশমিক ৩৫ শতাংশ এবং আমান কটনের শেয়ার দর ৭ দশমিক ২৮ শতাংশ কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন