Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংক টাওয়ারে মুজিব কর্নার উদ্বোধন

ইসলামী ব্যাংক টাওয়ারে মুজিব কর্নার উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয় ইসলামী ব্যাংক টাওয়ারে মুজিব কর্নার স্থাপন করা হয়েছে।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান, পিএইচডি আজ রোববার (১৫ মার্চ) মুজিব কর্নারের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া।

এ সময় উপস্থিত ছিলেন- অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, তাহের আহমেদ চৌধুরী, মো. সালেহ ইকবাল, মো. সিদ্দিকুর রহমান এবং মো. মোশাররফ হোসাইন।

প্রধান কার্যালয় ছাড়াও ইসলামী ব্যাংক খাগড়াছড়ি, বান্দরবান ও বগুড়া শাখায় মুজিব কর্নার স্থাপন করা করেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার