ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স

ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৯০ কোটি টাকার লেনদেন হয়েছে।সবচেয়ে বেশি অর্থাৎ ৭৩ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর ১ কোটি ৪ লাখ ২১ হাজার ৬৬৮টি শেয়ার ৫৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯০ কোটি ১৫ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের।

এছাড়া আর্গন ডেনিমসের ৫ লাখ টাকার, বিবিএস কেবলসের ১০ লাখ ৬৫ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ২ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৮ লাখ ৫০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ১১ লাখ টাকার, ডিবিএইচের ৪৯ লাখ ৮৯ হাজার টাকার, আইএফআইসির ৪৪ লাখ ৮০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৭ লাখ ৬৩ হাজার টাকার, লিবরা ইনফিউশনের ১২ লাখ ৯৬ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ৩৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ ২৭ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১৩ লাখ ৮০ হাজার টাকার, রবি আজিয়াটার ৪৩ লাখ ৮৩ হাজার টাকার, সী পার্লের ১০ লাখ টাকার এবং উত্তরা ব্যাংকের ২ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন