করোনার প্রভাবে ঢাকা কলেজের শিশু সমাবেশ স্থগিত

করোনার প্রভাবে ঢাকা কলেজের শিশু সমাবেশ স্থগিত
করোনার ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে ঢাকা কলেজে মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠেয় শিশু সমাবেশ, শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক স্থিরচিত্র প্রদর্শনী স্থগিত করা হয়েছে।

রোববার ঢাকা কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মুজিববর্ষের অনুষ্ঠানসূচি থেকে এ বিষয়গুলো বাদ দেয়া হয় ৷

এছাড়াও বিজ্ঞপ্তিতে যেসব প্রতিযোগিতার উল্লেখ রয়েছে তার মধ্যে কুইজ প্রতিযোগিতা (বঙ্গবন্ধু ও বাংলাদেশ), কবিতা আবৃত্তি প্রতিযোগিতা (কবি নির্মলেন্দু গুণের কবিতা ‘স্বাধীনতা শব্দটি যেভাবে আমাদের হলো’) আন্তঃবিভাগ ও আন্তঃছাত্রাবাস দেয়াল পত্রিকা (বঙ্গবন্ধু ও বাংলাদেশ) এবং প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ ও ১৭ মার্চ কলেজ প্রাঙ্গণে ও আ ন ম নজীব উদ্দিন খুররাম অডিটোরিয়ামে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ১৮ মার্চের প্রীতি ক্রিকেট ম্যাচ কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি