কবি শঙ্খ ঘোষ করোনা আক্রান্ত

কবি শঙ্খ ঘোষ করোনা আক্রান্ত
ভারতের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুইদিন ধরে সামান্য জ্বর ছিল প্রবীণ এই কবির। পরীক্ষা করানো হলে বুধবার বিকেলে রিপোর্ট আসে তিনি করোনা পজিটিভ।

শঙ্খ ঘোষের পরিবার জানিয়েছে, আপাতত তার জ্বর নেই। খানিকটা দুর্বলতা রয়েছে। তবে সব মিলিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছেন কবি শঙ্খ ঘোষ। হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। তবে করোনাকালে বাড়িতেই চিকিৎসা চলছিল তার। এর মধ্যেই গত দুইদিন ধরে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়।

তবে হাসপাতালে নয়, এখনো বাড়িতেই তার চিকিৎসা চলবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না