দর কমার শীর্ষে ডেল্টা ব্র্যাক হাউজিং

দর কমার শীর্ষে ডেল্টা ব্র্যাক হাউজিং
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের (ডিবিএইচ)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯২ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৮০ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা কমেছে।

ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৯৮ শতাংশ, সিটি ব্যাংকের ৭ দশমিক ০৫ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯৭ শতাংশ, ইসলামি ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭২ শতাংশ, আরএকে সিরামিকের ৫ দশমিক ৩৯ শতাংশ, বিআইএফসির ৫ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৮৪ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪ দশমিক ৫৪ শতাংশ এবং নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ দশমিক ০৫ শতাংশ কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন