র‌্যাবিকো বিজিএফআই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসি’র

র‌্যাবিকো বিজিএফআই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসি’র
বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ’র‌্যাবিকো বিজিএফআই ফান্ডের’ খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে পুজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিএসইসির ৭৭০তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সূত্র মতে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি টাকা। যার মধ্যে উদ্যোক্তা হিসাবে রয়েল বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ১ কোটি টাকা প্রদান করবে। বাকী ৯ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডটির প্রতি ইউনিটের মূল্য ১০ টাকা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসাবে রয়েছে রয়েল বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এছাড়া ট্রাস্টি হিসাবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং কাস্টিডিয়ান হিসাবে কাজ করছে ব্রাক ব্যাংক লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন