ফরাসিদের পাকিস্তান ছাড়ার নির্দেশ

ফরাসিদের পাকিস্তান ছাড়ার নির্দেশ
নিজ দেশের নাগরিকদের পাকিস্তান ছাড়ার পরামর্শ দিয়েছে ফ্রান্স। ইসলামপন্থীদের সহিংস বিক্ষোভের কারণে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় এ নির্দেশনা দেয় দেশটি।

পাকিস্তানে ফরাসী স্বার্থের ওপর গুরুতর হুমকির ব্যাপারে সতর্ক করে দিয়ে নাগরিকদের সাময়িকভাবে পাকিস্তান ছাড়ার এই পরামর্শ দেওয়া হয়েছে।

চলতি সপ্তাহে দেশটিতে ইসলামপন্থীদের সহিংস সংঘাতের পর বৃহস্পতিবার ইসলামাবাদে নিযুক্ত ফরাসী দূতাবাসের দু’টি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স। নাগরিকদের কাছে পাঠানো ই-মেইলে দূতাবাস বলছে, ফরাসী স্বার্থের জন্য গুরুতর হুমকি তৈরি হওয়ায় ফরাসী নাগরিক ও কোম্পানিগুলোকে সাময়িকভাবে পাকিস্তান ছাড়ার পরামর্শ দেওয়া হলো।

চলমান বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে পাকিস্তান থেকে ফরাসী নাগরিকরা দেশে ফিরে যেতে পারবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। ইসলাম ধর্মের নবী হযরত মোহাম্মদ (সা.) এর ফরাসী শিল্পীদের কার্টুন আঁকার প্রতিবাদে গত কয়েক মাস ধরে ফ্রান্সবিরোধী বিক্ষোভ চলছে পাকিস্তানে।

ফ্রান্সের বিতর্কিত সাময়িকী শার্লি হেবদোতে প্রকাশিত হযরত মোহাম্মদ (সা.) এর কার্টুনে দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সমর্থন জানানোর পর পকিস্তানে ফ্রান্সবিরোধী মনোভাব তীব্র আকার ধারণ করে। ম্যাক্রোঁর সমর্থনের প্রতিবাদে গত কয়েক মাস ধরে পাকিস্তানের ইসলামপন্থীরা বিক্ষোভ সমাবেশ করে আসছেন।

এই বিক্ষোভে নেতৃত্ব দিয়ে আসা তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) চলতি সপ্তাহে দেশটিতে ব্যাপক সহিংসতা চালিয়েছে। দলটির হাজার হাজার সমর্থক দেশজুড়ে সহিংস বিক্ষোভ করে। এ সময় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে টিএলপির নেতা-কর্মী-সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দেশটির পুলিশের অন্তত দুই সদস্য নিহত ও আরো অনেকে আহত হন।

টিএলপির সহিংসতার পর দলটির নেতা সাদ রিজভিকে গ্রেফতার করে পাকিস্তান পুলিশ। বুধবার পাকিস্তানের সরকার চরমপন্থী এই রাজনৈতিক দলের নেতাকে গ্রেফতারের পর দলটিকে নিষিদ্ধ ঘোষণা করছে। টিএলপি পাকিস্তান থেকে ফরাসী রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে আন্দোলন করে আসছে। -রয়টার্স, এএফপি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না