নির্মাতা সাজেদুল আউয়াল আর নেই

নির্মাতা সাজেদুল আউয়াল আর নেই
চলচ্চিত্র নির্মাতা ও গবেষক সাজেদুল আউয়াল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

সাজেদুল আউয়ালের একমাত্র ছেলে ইশরাত শামীম অনন্ত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “বাবা গত মাসে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ হওয়ার পর হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। এরপর কিছুটা ভালো ছিলেন। আজকে সন্ধ্যার পর হঠাৎ করেই বলছিলেন, খারাপ লাগছে। কিছুক্ষণের মধ্যে শ্বাসকষ্ট বেড়ে যায়। তখন অ্যাম্বুলেন্স কল করি। কিন্তু আধা ঘণ্টার মধ্যে তিনি মারা যান। তাকে হাসপাতালে আর নিতে পারিনি।”

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ সাংবাদিকদের বলেন, “সাজেদুল আউয়াল স্বাধীনতা পরবর্তী সময়ের নাট্যচর্চায় উল্লেখযোগ্য নাম। তার লেখা ‘ফনি মনসা’ নাটকটি আমি নির্দেশনা দিয়েছি। আমাদের নাট্য সংগঠন ‘ঢাকা থিয়েটার’ এর সাথে দীর্ঘ দিন সম্পৃক্ত ছিল। সিনেমা নিয়ে তার গবেষণা আমাদের সমৃদ্ধ করেছে। ভীষণ গুণী গবেষক ছিলেন।”

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার