রাজধানীতে চার ট্রাক মেয়াদোত্তীর্ণ কিট ও রি-এজেন্টসহ গ্রেফতার ৯

রাজধানীতে চার ট্রাক মেয়াদোত্তীর্ণ কিট ও রি-এজেন্টসহ গ্রেফতার ৯
রাজধানীতে চার ট্রাক অনুমোদনহীন মেডিকেল পণ্য, করোনাভাইরাস পরীক্ষার মেয়াদোত্তীর্ণ কিট, রি-এজেন্ট জব্দ করা হয়েছে। এসময় মূল হোতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১৬ এপ্রিল) বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে র‌্যাব-২ এর মিডিয়া অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে বনানী ও মোহাম্মদপুরের ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বায়োল্যাব ইন্টারন্যাশনাল, হাইটেক হেলথ কেয়ার ও এক্সন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

তিনি আরও জানান, এসব পণ্য বিক্রি ও বাজারজাতকরণের অভিযোগে মূল হোতাসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

জব্দ হওয়া চার ট্রাকে প্রায় ১২ টন পণ্যের মধ্যে করোনাভাইরাস, এইচআইভি ও রক্তসহ সব পরীক্ষার রি-এজেন্ট ছিল। অনেকগুলো মেয়াদোত্তীর্ণ, অনেকগুলো টেম্পারিংয়ের মাধ্যমে মেয়াদ বাড়ানো ও কিছু অনুমোদনহীন ছিল বলেও জানান র‌্যাবের এই মিডিয়া কর্মকর্তা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো