ইরানকে ৪০ কোটি পাউন্ড ফেরত দেবে যুক্তরাজ্য

ইরানকে ৪০ কোটি পাউন্ড ফেরত দেবে যুক্তরাজ্য
যুক্তরাজ্যে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ জানিয়েছেন, ব্রিটিশ সরকার ইরানকে ৪০ কোটি পাউন্ডের ঋণ পরিশোধ করবে। একইসঙ্গে ওই টাকার লাভের অংশও পরিশোধ করবে

হামিদ বায়েদিনেজাদ জানান, বর্তমানে বিষয়টি নিয়ে দু'পক্ষ আলোচনা করছে। কোন উপায়ে এই ঋণ পরিশোধ করা যায় তা নিয়েই মুলত এখন আলোচনা চালছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে ৫০ বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে। ফলে কিছু আইনি জটিলতা আছে, এগুলোর সমাধান খুব কাছাকাছি পর্যায়ে রয়েছে। আদালত যুক্তরাজ্য সরকারকে লাভের অংশসহ ঋণ ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে।

মামলার বিরোধী পক্ষের আইনজীবী পরিষদের প্রক্রিয়া বিলম্বিত করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়েছিলেন। যুক্তরাজ্য সরকার বলছে, ইরানের উপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা থাকার কারণে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই বিপুল অঙ্কের অর্থ পরিশোধ করা সম্ভব নয়। সেক্ষেত্রে ভিন্ন কোন উপায় অবলম্বন করতে।

ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা জানিয়েছে লন্ডন সম্ভবত ওষুধপত্র মানবিক পণ্য রপ্তানির মধ্য দিয়ে এই পরিমাণ অর্থ ইরানকে পরিশোধ করতে পারে। ১৯৭০ সালের দিকে ইরান ও ব্রিটেনের মধ্যে একটি অস্ত্র চুক্তি হয়েছিল যার বাবদ ইরান এই বিপুল পরিমাণ অর্থ পরিশোধ করলেও ব্রিটেন সে চুক্তি বাস্তবায়ন করেনি। সূত্র-ফার্সটুডে

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না