সপ্তাহজুড়ে ১০ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

সপ্তাহজুড়ে ১০ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
গত সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, লিন্ডে বিডি, রবি আজিয়াটা, উত্তরা ব্যাংক, ইসলামী ফাইন্যান্স, লিবরা ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স।

ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স: কোম্পানিটি ২০২০ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস লভ্যাংশ।

লিন্ডে বিডি: কোম্পানিটি ২০২০ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

রবি আজিয়াটা: কোম্পানিটি ২০২১ সালে ৩১ মার্চ পর্যন্ত সময়ে শেয়ারহোল্ডারদের জন্য ৩ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ ডিভিডেন্ড সংরক্ষিত আয় (রিটেইন আর্নিংস) থেকে দেওয়া হবে।

উত্তরা ব্যাংক: কোম্পানিটি ২০২০ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।

ইসলামী ফাইন্যান্স: কোম্পানিটি ২০২০ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

লিবরা ইনফিউশন: কোম্পানিটি ২০১৯ সালে ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ব্র্যাক ব্যাংক: কোম্পানিটি ২০২০ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

ইস্টার্ন ব্যাংক: কোম্পানিটি ২০২০ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ১৭.৫০ শতাংশ নগদ ও ১৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ।

পূবালী ব্যাংক: কোম্পানিটি ২০২০ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স: কোম্পানিটি ২০২০ সালে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৬ শতাংশ নগদ এবং ৪ শতাংশ বোনাস লভ্যাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন