রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কার করেছে চেক প্রজাতন্ত্র

রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কার করেছে চেক প্রজাতন্ত্র
রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কার করেছে চেক প্রজাতন্ত্র। ২০১৪ সালে চেক প্রজাতন্ত্রের একটি গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণের ঘটনায় রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো জড়িত ছিল বলে অভিযোগ এনে রুশ কর্মকর্তাদের বহিষ্কার করা হলো। চেক প্রজাতন্ত্রের পক্ষ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসি, রয়টার্স।

কেন্দ্রীয় ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্র ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য। দেশটির সাম্প্রতি এই পদক্ষেপের কারণে মস্কোয় অবস্থিত চেক প্রজাতন্ত্রের দূতাবাস বন্ধ করার বিষয়ে বিবেচনা করতে পারে রাশিয়া।

চেক প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস এক বিবৃতিতে বলেছেন, ভ্রাবেটিস অঞ্চলে একটি গোলাবারুদ ডিপো বিস্ফোরণে রাশিয়ার গোয়েন্দা সংস্থা জিআরইউয়ের কর্মকর্তারা জড়িত ছিলেন বলে সুস্পষ্টভাবে সন্দেহ রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুসারে, ওয়াশিংটনের ‘রুশ-বিরোধী পদক্ষেপ’-এর জবাবে শুক্রবার যুক্তরাষ্ট্রের ১০ কূটনীতিক বহিষ্কার এবং আরও আটজন সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তার রাশিয়ায় প্রবেশ নিষিদ্ধ করেছে পুতিন প্রশাসন। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার এই উত্তেজনার মধ্যেই চেক প্রজাতন্ত্র রুশ কূটনীতিকদের বহিষ্কার করল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না