ইরানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বুশেহরে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

রোববার (১৮ এপ্রিল) দেশটির সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানের ভূকম্পন সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বেলা ১১টা ১১ মিনিটে বন্দর নগরী জিনাভেহর ২৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূকম্পন অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পে পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পের পর কয়েকটি আফটার শকহ অনুভূত হয়েছে। এর ফলে ওই এলাকার বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ভূকম্পনের কেন্দ্রস্থল থেকে ১০০ কিলোমিটার দূরে বুশেহর পারমাণবিক কেন্দ্রে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান বলেছেন, ‘জেনাভেহ এলাকার পানি, বিদ্যুৎ টেলিযোগাযোগ ও গ্যাস অবকাঠামোর হালকা ক্ষয়ক্ষতি হয়েছে এবং এগুলোর মেরামত করা হয়েছে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না