নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান, ১ লাখ টাকা জরিমানা

নকল ওষুধ কারখানায় র‍্যাবের অভিযান, ১ লাখ টাকা জরিমানা
টাঙ্গাইলের ঘাটাইলে মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) নামের একটি নিবন্ধনহীন ওষুধ তৈরির কারখানার অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক জাহাঙ্গীর হোসেনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৮ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

র‌্যাব-১২-এর ৩ নম্বর কোম্পানি কমান্ডার মো. এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে ঘাটাইল উপজেলার বীরঘাটাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স বিটাস ফার্মাসিউটিক্যালস (আয়ুর্বেদিক) প্রতিষ্ঠানের মালিককে নিবন্ধনহীন ওষুধ উৎপাদন করায় এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট