Ortho Songbad আর্কাইভ

জাফর ইকবাল ইন্স্যুরেন্স একাডেমির নতুন পরিচালক

জাফর ইকবাল ইন্স্যুরেন্স একাডেমির নতুন পরিচালক
বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (বীমা) মো. জাফর ইকবাল এনডিসি যোগদান করেছেন।

এর আগে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির পরিচালকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত সচিব মুহাম্মদ আমজাদ হোসাইন। ২০১৮ সালের ২৯ আগস্ট তিনি দায়িত্ব গ্রহণ করেন।

আমজাদ হোসাইন অবসরে যাওয়ায় অতিরিক্ত সচিব জাফর ইকবালকে প্রতিষ্ঠানিটির অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির জনসংযোগ কর্মকর্তা এম মিরাজ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার