সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তোফাজ্জল নিহত

সিঙ্গাপুরে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তোফাজ্জল নিহত
সিঙ্গাপুরের পান-দ্বীপ এক্সপ্রেসওয়েতে (পিআইই) যাত্রীবাহী একটি ট্রিপার ট্রাকের সঙ্গে একটি লরির ধাক্কায় বাংলাদেশি এক শ্রমিক নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন ১৬ অভিবাসী শ্রমিক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বাংলাদেশি শ্রমিকের নাম তোফাজ্জল হোসেন (৩৩)। বাড়ি লক্ষ্মীপুর জেলায়। দেশটির সিভিল ডিফেন্স ফোর্স বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় ৩৬ বছর বয়সী লরিচালককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর ৬টায় জলান বাহারের বাইরে চাঙ্গি বিমানবন্দরের কাছে পান-দ্বীপ এক্সপ্রেসওয়েতে (পিআইই) দুর্ঘটনাটি ঘটে।

সংস্থাটি আরও জানায়, দুর্ঘটনার পর লরির পেছনের বগিতে দু’জন আটকা পড়েন। তাদের হাইড্রোলিক সরঞ্জাম ব্যবহার করে উদ্ধার করা হয়। আহত লরির যাত্রীদের সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল ও এনজি টেং ফং জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতরা সবাই বিদেশি শ্রমিক। তারা ব্রাইট এশিয়া কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা