শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। ক্যান্ডির অদূরে পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

শ্রীলঙ্কার দ্বিতীয় বৃহত্তম শহর ক্যান্ডিতে দুইটি টেস্ট ভেন্যু। একটি আসগিরিয়া স্টেডিয়াম। আরেকটি পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম। ২০০৭ সালে বাংলাদেশ আসগারিয়ায় টেস্ট খেলেছিল। ওই বছরের পর আসগারিয়ায় কোনো টেস্ট ম্যাচ হয়নি। পাল্লেকেলে স্টেডিয়ামে আজ বাংলাদেশের টেস্ট অভিষেক হলো। এখানে ২০১৩ সালে একটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছিল বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশ স্বাগতিক দলকে হারালেও টি-টোয়েন্টিতে পারেনি। বিশাল এ স্টেডিয়ামে সাত টেস্টে শ্রীলঙ্কার জয় মাত্র ১টিতে।

টেস্টে এখন পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের জয় একটিই। ২০১৭ সালের সফরে প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ। বাকি ১৯ টেস্টে ড্র ৩টি, শ্রীলঙ্কার জয় ১৬টিতে।

ক্যান্ডি টেস্টের আগে শেষ ১০ টেস্টে বাংলাদেশ জিতেছে মাত্র ১টি। বাকি সবকটিতে হার। ঘরের মাঠে কিছুদিন আগেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের কাছে। নতুন সাফল্য না আসায় হারের ক্ষতগুলো এখনও শুকায়নি। দলকে সাফল্যে ভাসানোর চ্যালেঞ্জ নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে আতিথেয়তা নিতে যাচ্ছে বাংলাদেশ। তবে চাপহীন ক্রিকেট খেলার মন্ত্র বাংলাদেশের। দলীয় অধিনায়ক মাঠে নামার আগে বলেছেন, ‘আমরা কোনো চাপে নেই। আমরা এখানে ম্যাচ জেতার জন্য এসেছি। আমরা পুরোপুরি চেষ্টা করবো ম্যাচ জেতার জন্য।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো