অসহায় মানুষের পাশে প্রিমিয়ার ব্যাংক

অসহায় মানুষের পাশে প্রিমিয়ার ব্যাংক
করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।

রাজধানীর বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মেনে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা. এইচ.বি.এম. ইকবালের উদ্যোগে অসহায় ও কর্মহীন দরিদ্র মানুষদের মাঝে চাল ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ কাজ শুরু হয়েছে।

উদ্যোগের বিষয়ে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে জনগণ গৃহে অবস্থান করছেন। এ পরিস্থিতিতে যারা দিনমজুর, রিকশাচালক, কল কারখানার শ্রমিক তারা কাজের অভাবে দুঃখ-দুর্দশায় দিনযাপন করছে। গরিব ও দুস্থ জনগণের মৌলিক চাহিদা পূরণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত সরকারি কার্যক্রমকে সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ নেয়া হয়েছে। এসব ভাসমান এবং ছিন্নমূল মানুষগুলোর সহযোগিতায় সবার এগিয়ে আসা উচিত।’

প্রিমিয়ার ব্যাংকের ১২০ টি শাখার মাধ্যমে দেশব্যাপী এমন মানবিক প্রয়াস অব্যাহতভাবে চালু থাকবে বলেও জানান ডা. এইচ.বি.এম. ইকবাল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি