দর বৃদ্ধির কারণ জানে না প্রাইম ইন্স্যুরেন্স

দর বৃদ্ধির কারণ জানে না প্রাইম ইন্স্যুরেন্স
বেশ কিছুদিন যাবত শেয়ারের দর বাড়ছে প্রাইম ইন্স্যুরেন্সের। কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আর এ কারণে কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ২০ এপ্রিল জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর ছিল ২৯ টাকায়। আর ১৯ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৩ টাকা ৭০ পয়সা। অর্থাৎ এই ১০ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৭০ পয়সা বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন