চীনের গ্রামে ধরা পড়ল বিলুপ্তপ্রায় সাইবেরিয়ান বাঘ

চীনের গ্রামে ধরা পড়ল বিলুপ্তপ্রায় সাইবেরিয়ান বাঘ
চীনের উত্তরপূর্বাঞ্চলের গ্রামে একটি বিলুপ্তপ্রায় সাইবেরিয়ান বাঘ ধরা পড়েছে। বাঘটি ওই গ্রামের এক ব্যক্তির ওপর হামলা চালিয়েছিল এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত করেছে। পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর বাঘটিকে ধরতে সক্ষম হয়। এটিকে আগামী ৪৫ দিন পর্যবেক্ষণের জন্য রাখা হবে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

হেইলুংচিয়াং প্রদেশের ওই গ্রামের আহত অধিবাসীকে শুক্রবার হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, সাইবেরিয়ান বাঘটি দুই থেকে তিন বছরের একটি স্বাস্থ্যবান পুরুষ বাঘ। এটির ওজন ২২৫ কেজি। বাঘটিকে পর্যবেক্ষণ ও কোয়ারেন্টাইনের জন্য রাখা হবে।

সিজিটিএন টেলিভিশনের এক ভিডিওতে দেখা যায়, বাঘটিকে ড্রোন দিয়ে অনুসরণ করা হচ্ছে এবং এটি দৌঁড়াচ্ছে। বাঘটি একজন নারীকে রাস্তায় ফেলে দেয়। রাস্তায় একটি গাড়ির জানালার কাচ ভেঙে ফেলে বাঘটি।

গাড়ির ড্রাইভার বলেন, ‘গাড়ি নিয়ে চলে যেতে বেশ দেরি হয়ে গিয়েছিল। বাঘটি সোজা আমাদের দিকে আসে এবং জানালা ভেঙে ফেলে।’

ভিডিওতে দেখা যায়, ট্রাঙ্কুলাইজার দেয়া বাঘটি নিশ্চলভাবে অন্ধকারে শুয়ে আছে। এর আশপাশে লোকজন ঘিরে রয়েছেন। তারা বাঘটিকে প্লাস্টিকের চাদরে মুড়িয়ে নিচ্ছেন।

সাইবেরিয়ান বাঘ আমুর বাঘ নামেও পরিচিত। এটি অতি বিলুপ্তপ্রায় এক প্রাণি। ধারণা করা হয় বিশ্বে এই বাঘ আছে আর মাত্র কয়েকশটি। এদের মধ্যে ২০টিকে মাঝে মধ্যে চীনের উত্তরপুর্বাঞ্চলের প্রদেশগুলোতে দেখা গেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না