লকডাউন হবে না, আরোপ করা হবে কড়াকড়ি

লকডাউন হবে না, আরোপ করা হবে কড়াকড়ি
একনেক সভায় করোনা বিষয়ে হওয়া আলোচনা তুলে ধরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘করোনার কারণে সরকারি অফিস বন্ধ করা হবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাবধানে থেকে কাজকর্ম করবে। অপ্রয়োজনীয় সভা-সেমিনার বন্ধ হলেও মন্ত্রিসভা ও একনেক বৈঠক চলবে। দেশের অভ্যন্তরে কোন জায়গা লকডাউন (বিচ্ছিন্ন) করা হবে না। তবে ধীরে ধীরে কড়াকড়ি আরোপ করা হবে।’

বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতে প্রায় এক ঘণ্টা করোনা বিষয়ে আলোচনা হয়। সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ সব কথা বলেন।

সরকারি অফিস বন্ধের সিদ্ধান্ত আছে কি না? জবাবে তিনি বলেন, ‘না। আমরা কাজও করব, সুরক্ষাও দেব– এই হলো আমাদের নীতি। করোনার কারণে আমরা আমাদের কাজ থেকে পিছপা হব না। করোনা মোকাবিলা করব সামনে থেকে, কাজও পুরোপুরি আমরা করব।’

লকডাউনের বিষয়ে তিনি বলেন, ‘লকডাউন করে আতঙ্ক সৃষ্টি করার মতো পরিস্থিতি আমাদের হয়নি। আমাদের জনগণ সংখ্যায় বেশি। আমাদের জনগণ লকডাউনে অভ্যস্ত নয়। অনেক সুশৃঙ্খল দেশ আছে সরকার যা অর্ডার দেয়, মেনে নেয় বিনা প্রশ্নে। সুতরাং সেসব দেশের সঙ্গে আমাদের তুলনা করা ঠিক হবে না। তবে লকডাউন নয়, পর্যায়ক্রমে কড়াকড়ি করার চেষ্টা করব।’

করোনার প্রভাবে সার্বিকভাবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘অবশ্যই সার্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেমন ধরুন, বাংলাদেশ বিমানের আয় কমে যাবে। রেল, বাস, স্কুলের আয় কমে যাচ্ছে। কোথায় না কমছে। এর প্রভাব আমাদের জাতীয় আয়ের ওপর পড়বে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা