এজেন্ট কমিশন থাকছে না সাধারণ বীমায়

এজেন্ট কমিশন থাকছে না সাধারণ বীমায়
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সাধারণ বীমা ব্যবসায় এজেন্ট কমিশন ১৫ শতাংশের পরিবর্তে শূন্য শতাংশ নির্ধারণের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। যার ফলে চলতি বছরের মার্চ থেকে সাধারণ বীমায় এজেন্ট কমিশন প্রথা স্থগিত করা হয়েছে।

তবে বিভিন্ন মহল থেকে জানা গেছে, কতিপয় সাধারণ বীমা কোম্পানি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের নির্দেশ অমান্য করে বিভিন্ন কুটকৌশল অবলম্বন করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার কারণে আইন মান্যকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য তুলে ধরা হয়।

এর আগে, ৬ এপ্রিল বাংলাদেশ ইস্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) সভায় পর্যালোচনা করে বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়। ওই সভার সিদ্ধান্তগুলোও চিঠিতে উল্লেখ করা হয়। সিদ্ধান্তগুলো হলো-

- ইউনাইটেড মেসেজিং প্ল্যাটফর্ম (ইউএমপি) এর মাধ্যমে প্রিমিয়াম রেট নিয়ন্ত্রণসহ আরো কিভাবে বীমা কোম্পানিসমূহকে অপেক্ষাকৃত উন্নত সেবা প্রদান করতে পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ।

- কোন কোন বীমা কোম্পানি ইউএমপিতে নিয়মিত ডেটা প্রেরণ করে না সে বিষয়ে বিআইএকে তথ্য প্রদান করতে অনুরোধ করা।

- বিশ্বব্যাংক কর্তৃক গৃহীত বাংলাদেশের বীমা শিল্প উন্নয়ন প্রকল্প বেসরকারি বীমা কোম্পানিগুলোকে অন্তর্ভুক্তকরণ।

- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ থেকে জারিকৃত সার্কুলার নং নন-লাইফ ৮৮ তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২১ এর বিষয়ে জোর মনিটরিং ও পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ এবং ক্ষেত্র বিশেষে শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা।

- কোন কোম্পানি ডামী জনবলের বিপরীতে বেতন আহরণ করলে তা মনিটরিং ও পরিদর্শনের মাধ্যমে খুঁজে বের করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

- উন্নয়ন কর্মকর্তাদের অপ্রত্যাশিত বেতন বৃদ্ধির বিষয়ে অপ্রত্যাশিত সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিদের সাথে সভা করে বেতন বৃদ্ধির কারণ ও যৌক্তিকতা নিয়ে আলােচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ।

- ১৫% এজেন্ট কমিশনের পরিবর্তে ০% (শূন্য শতাংশ)। কমিশন নির্ধারণের ফলে ব্যাংকগুলো কোন অগ্নিবীমা পলিসির নবায়ন এবং নতুন ঋণ অনুমোদনের ক্ষেত্রে বীমা পলিসি গ্রহণে অনীহা প্রদর্শন করছে। এতে করে বীমা কোম্পানীগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনিভাবে সরকার তার রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও কোন বীমা কোম্পানী কোন প্রকার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণ প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। বিষয়টি বাংলাদেশ ব্যাংককে অবহিত করা প্রয়াজোন।

- বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের নির্দেশ বহির্ভূত কোন হিসাব কোন বীমা কোম্পানির আছে কিনা তা বের করা।

- সার্কুলার নং নন লাইফ ৮২ তারিখ ডিসেম্বর ২১, ২০২০ কে সফল করার জন্য অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ইস্যুরেন্স এসোসিয়েশন এর মধ্যে জরুরি ভিত্তিতে একটি সভা আহ্বান করা প্রয়োজন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ