ইরাকেও সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করবে তুরস্ক

ইরাকেও সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করবে তুরস্ক
সিরিয়ার মতো ইরাকের উত্তর সীমান্তবর্তী এলাকায় নতুন সামরিক ঘাঁটি গড়ার পরিকলপনা নিয়েছে তুরস্ক। বহুদিন ধরে তুর্কি সেনারার কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে ওই এলাকায়।

তবে এ বিষয়ে ইরাক সরকারের পক্ষ থেকে তুরস্কের বিরুদ্ধে কঠোর সমালোচনা রয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি এক রূদ্ধদ্বার বৈঠকে বসে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোইলু বলেন, ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলের কাছে আঙ্কারা সামরিক অভিযান জোরদার করবে।
তিনি বলেন, সিরিয়ায় আমরা যেভাবে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করেছি সেভাবেই ইরাকেও ঘাঁটি গড়ব। এসময় তিনি ইরাকি কুর্দিস্তানের দুহোক প্রদেশের মেতিনা অঞ্চলের কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরেন। এই অঞ্চল হচ্ছে কান্দিলের রুট। ইরাকি কুর্দিস্তানের পর্বতময় কান্দিল এলাকায় কুর্দি গেরিলার ব্যাপক তৎপরতা রয়েছে।

তুরস্কের পিকেকে কুর্দি গেরিলারা কয়েক দশক ধরে আলাদা রাষ্ট্রের জন্য লড়াই করে আসছে। তুরস্কের দক্ষিণ-পূর্ব এলাকা থেকে ইরাকের উত্তরাঞ্চল পর্যন্ত তাদরে তৎপরতা বিস্তৃত। আঙ্কারা পিকেকে গেরিলাদেরকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে। প্রায়ই তুর্কি সেনারা ইরাক সীমান্তে কুর্দি গেরিলাদের ওপর হামলা চালায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না