শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আভাস দিল আবহাওয়া অফিস

শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আভাস দিল আবহাওয়া অফিস
দেশে চলতি বছরের প্রথম শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানার আভাস দিয়ে আবহাওয়া অফিস। ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি বেগে রোববার এ কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

শনিবার (১ মে) পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়ে বলা হয়েছে, রাতেই দেশের কয়েকটি স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, চলতি বছরে কমবেশি অনেক কালবৈশাখী ঝড় বয়ে গেছে। তবে আগামীকালের (রোববার) কালবৈশাখী ঝড়ের তীব্রতা অনেক বেশি থাকবে।দুপুর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এই কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

কালবৈশাখী ঝড়ের তিনটি ধরনের কথা উল্লেখ করে তিনি বলেন, ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতি হলে দমকা হাওয়া, ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার গতি হলে ঝড়ো হাওয়া এবং ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি হলে কালবৈশাখী ঝড় বলা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো