করোনায় ভারতে আরও ৩৪১৭ জনের মৃত্যু

করোনায় ভারতে আরও ৩৪১৭ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টানা কয়েকদিন ধরে ভারতে দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ভয়াবহভাবে বাড়লেও সোমবার তা কিছুটা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২৪ হাজার। সর্বশেষ পরিসংখ্যানে দৈনিক মৃত্যুও নেমে এসেছে সাড়ে তিন হাজারের নিচে।

সোমবার (৩ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬৮ হাজার ১৪৭ জন। যা রোববারের তুলনায় প্রায় ২৪ হাজার কম। সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জনে।

প্রায় এক সপ্তাহ ধরে ভারতে দৈনিক মৃত্যু তিন হাজারের ওপরেই রয়েছে। রোববার সেই সংখ্যা প্রায় ৩ হাজার ৭০০-তে গিয়ে ঠেকে। তবে সোমবারের পরিসংখ্যনে দৈনিক মৃত্যুর সংখ্যা সাড়ে তিন হাজারের নিচে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৪১৭ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জনে।

ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে প্রায় ৬৪ হাজার। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩৪ লাখ ১৪ হাজার।

বিপুল সংখ্যক এই সক্রিয় রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে ভারত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না