কানাডায় করোনার নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ

কানাডায় করোনার নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ
কানাডায় করোনার নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাজার হাজার লোকের প্রতিবাদী সমাবেশ হয়েছে। গত শনিবার কুইবেক প্রদেশের মন্ট্রিয়ল শহরে এই বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় অলিম্পিক স্টেডিয়ামে সমবেত এ সমাবেশে মাস্ক, কারফিউ এবং হেলথ পাসপোর্টের বিরুদ্ধে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। তখন সমাবেশ থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করে।

সমাবেশে কত সংখ্যক লোক অংশ নিয়েছে, সে সম্পর্কে পুলিশ কিছু না বললেও দেশটির সংবাদমাধ্যম বলছে এ সংখ্যা প্রায় ৩০ হাজার।

বিক্ষোভে অংশ নেওয়া অধিকাংশেরই মুখে মাস্ক ছিল না। সামাজিক দূরত্ব মানারও কোন লক্ষণ ছিল না। তারা করোনা প্রতিরোধে সরকারের দেয়া নিষেধাজ্ঞাকে অন্যায্য বলে দাবি করে।

গত জানুয়ারি থেকে জারি থাকা কারফিউর বিরুদ্ধেও কথা বলে। উল্লেখ্য, এখানে তৃতীয় ধাপে সান্ধ্য আইন বলবত রাখা হয়েছে। সমাবেশের আয়োজকেরা কার্ফু, মাস্ক পরা বিধি বাতিলসহ করোনা প্রতিরোধে স্বাস্থ্য পদক্ষেপসমূহ বাতিলের দাবি জানায়।

কানাডায় এ পর্যন্ত ১২ লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ২৪ হাজার ২০০ জন। যার অর্ধেকেরও বেশি মারা গেছে অন্টারিও এবং কুইবেকে।এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই সমাবেশকে ‘খুবই হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা