চীন আরো বেশি আগ্রাসী আচরণ করছে

চীন আরো বেশি আগ্রাসী আচরণ করছে
চীনের বিরুদ্ধে বহির্বিশ্বে আরও আগ্রাসী আচরণ করছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। সিবিএস নিউজ-এর ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা গত বেশ কয়েক বছর ধরে যা প্রত্যক্ষ করেছি তা হলো চীন নিজ দেশে আরও নিপীড়নমূলক আচরণ করছে এবং বিদেশে তারা আরও আগ্রাসীভাবে কাজ করছে। এটি চীন কিংবা যুক্তরাষ্ট্র কারও স্বার্থের জন্যই অনুকূল নয়। এটি একটি বাস্তবতা।’

বেইজিং কর্তৃক শত শত বিলিয়ন ডলারের ইউএস ট্রেড সিক্রেট এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন অ্যান্টনি ব্লিনকেন। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই আইপি ইস্যুতে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বাস্তবসম্মত কারণ রয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে অবশ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না