মিউচ্যুয়াল ফান্ডে উদ্যোক্তা হতে পারবে বিদেশী কোম্পানি

মিউচ্যুয়াল ফান্ডে উদ্যোক্তা হতে পারবে বিদেশী কোম্পানি
বিদেশী কোম্পানির বাংলাদেশের মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা হওয়ার রাস্তা খুলে দিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (০৩ মে) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এই সুযোগ করে দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিদেশী যেকোন পাবলিক বা প্রাইভেট কোম্পানি দেশীয় যোগ্য উদ্যোক্তার সঙ্গে মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা হতে পারবে। এক্ষেত্রে বিদেশী কোম্পানি একক বা যৌথভাবেও উদ্যোক্তা হতে পারবে। এক্ষেত্রে ট্রাস্ট অ্যাক্ট, ১৮৮২ অনুযায়ি ট্রাস্ট গঠন করতে হবে।

এই নির্দেশনায় আরও বলা হয়েছে, কোন বিদেশী কোম্পানি উদ্যোক্তা হিসেবে মিউচ্যুয়াল ফান্ডের ২৫ শতাংশের বেশি মালিক হতে পারবে না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন