৫২ হাজার টাকা মূল বেতনে সিপিজিসিবিএলে নিয়োগ

৫২ হাজার টাকা মূল বেতনে সিপিজিসিবিএলে নিয়োগ
কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ব্যবস্থাপনা বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম- কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল)

পদের নাম- সহকারী ব্যবস্থাপক

পদের সংখ্যা- ১টি

কাজের ধরন- পূর্ণকালীন

কর্মস্থল- ঢাকা

আবেদন যোগ্যতা

১। স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি/সমমান/তদূর্ধ্ব ডিগ্রি।

২। প্রার্থীকে অবশ্যই সশস্ত্র বাহিনী/বিজিবির অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার/সিনিয়র ওয়ারেন্ট অফিসার/মাস্টার ওয়ারেন্ট অফিসার বা বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পর্যায়ের কর্মকর্তা হতে হবে।

৩। সশস্ত্র বাহিনীর গোয়েন্দা শাখা/নিরাপত্তা বিভাগের কর্ম অভিজ্ঞাসম্পন্ন এবং প্রতিরক্ষা/আধা সামরিক বাহিনীর আইন প্রয়োগকারী কর্মকর্তারা অগ্রাধিকার পাবেন।

৪। বয়স হতে হবে সর্বোচ্চ ৪৫ বছর (এ বছরের ২ মের মধ্যে)।

বেতন

মূল বেতন ৫২০০০ টাকা। সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা) পদে কেউ চাকরি পেলে বাড়ি ভাড়া, উৎসব ভাতা, নববর্ষ ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

আবেদন যেভাবে

আগ্রহীদের http://www.cpgcbl.gov.bd এই ওয়েব সাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে জমা দিতে হবে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এর উপ-মহাব্যবস্থাপক বরাবর।

আবেদন ফি

১০০০ টাকা

আবেদনের শেষ তারিখ

৩০ মে, ২০২১ পর্যন্ত

বিজ্ঞপ্তিতে দেখতে ক্লিক করুন এখানে

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি