ইউনাইটেড ইনসিওরেন্সকে ডিএসই’র সতর্কতা

ইউনাইটেড ইনসিওরেন্সকে ডিএসই’র সতর্কতা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ইউনাইটেড ইনসিওরেন্সের শেয়ার দর বাড়াকে অস্বাভাবিক বলে কোম্পানিটিকে সতর্ক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানির শেয়ার দর বেশ কিছু যাবত বেড়েই চলছে। এটাকে অস্বাভাবিক বলে এর কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ৩ মে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল কোম্পানিটির শেয়ারের দর ছিল ৪৩.৫০ টাকায়। আর ০৩ মে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৫৪.৭০ টাকায়। অর্থাৎ এই ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১১.২০ টাকা বা ২৬ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন