খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনায় মেডিকেল বোর্ড

খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনায় মেডিকেল বোর্ড
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনার জন্য মেডিকেল বোর্ড বসছে।

মঙ্গলবার (৪ মে) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ‘ম্যাডামের অবস্থা আলহামদুলিল্লাহ। উনার পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্টগুলো নিয়ে ১০ সদস্যের মেডিকেল বোর্ড দুপুরে বসছে। এরপর সব কিছু জানানো যাবে।’

সোমবার সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

গত ২৭ এপ্রিল গুলশানের ওই হাসপাতালে ভর্তির পরদিনই তার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এই মেডিকেল বোর্ডে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন রয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস