Ortho Songbad আর্কাইভ

জনতা কারফিউ ঘোষণার পর উত্থানে ভারতের শেয়ারবাজার

জনতা কারফিউ ঘোষণার পর উত্থানে ভারতের শেয়ারবাজার
ভারতে করোনাভাইরাস প্রতিরোধে জনতা কারফিউ ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। এমন ঘোষণা দেয়ার পরদিন (আজ) ভারতের শেয়ারবাজারে ব্যাপক উত্থান হয়েছে। লেনদেনের শুরু থেকেই সূচক ছিল উর্ধমুখী।

আজ ভারতে বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স ১৬২৬ পয়েন্ট বেড়েছে। এছাড়া ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক নিফটি ৫০, নিফটি নেক্সট ৫০, নিফটি ১০০ এবং নিফটি ২০০ সবগুলো সূচকই আগের অবস্থানে ধরে রেখেছে।

এর আগে, গত সপ্তাহে করোনা আতঙ্কে ব্যাপক দরতপন হতে থাকে ভারতের শেয়ারবাজারে। গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের পর বাজার আবার উর্ধমুখী ধারায় ফিরে আসে।

মুল সাইট থেকে

পুজিবাজার