ফেরিতে যাত্রীদের চাপে ৫ জনের মৃত্যু

ফেরিতে যাত্রীদের চাপে ৫ জনের মৃত্যু
করোনার মহামারির কারণে ঈদযাত্রায় বিধিনিষেধ থাকার পরও শিমুলিয়া ঘাট থেকে ফেরিতে গাদাগাদি করে বাংলাবাজার আসার সময় শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন কমপক্ষে ২০ জন।

বুধবার (১২ মে) দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন গণমাধ্যমকে জানান, নিহত পাঁচজনের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ ও একজন শিশু রয়েছে। শিশুটির নাম আনছার মাদবর (১২)। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। সে নড়িয়ার কালিকা প্রসাদ গ্রামের গিয়াস উদ্দিন মাদবরের ছেলে। বাকি চারজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঘাট সূত্রে জানা গেছে, দুপুরে বাংলাবাজারের তিন নম্বর ফেরিঘাটে শাহপরাণ নামে ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে শিশু আনছার মাদবর অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়।

এরপর এনায়েতপুরী নামে আরেকটি ফেরি শিমুলিয়া থেকে ছেড়ে আসে। কিন্তু ফেরিটি প্রায় তিন ঘণ্টা দেরিতে শিমুলিয়া ঘাট থেকে ছাড়ে। এতে প্রচণ্ড তাপদাহ ও যাত্রীদের চাপে ফেরির মধ্যই দুই নারী ও দুই পুরুষ মারা যান। তাপদাহে কমপক্ষে ২০ জন অসুস্থ হয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট