সিনোফার্মের টিকা পাবেন যারা

সিনোফার্মের টিকা পাবেন যারা
চীন থেকে উপহারের ৫ লাখ ডোজ টিকা বুধবার (১২ মে) সকালে এসে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদফতরের সাপ্তাহিক স্বাস্থ্য বুলেটিনে আজ জানানো হয়েছে—কারা পাবেন এই টিকা। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম বুলেটিন পরিচালনা করেন।

তিনি বলেন, ‘চীন থেকে যে টিকা এসেছে সেটি আমরা একটি বিশেষ গ্রুপের মানুষকে দিতে চাই, যারা মেডিক্যাল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিক্যাল টেকনোলজিস্টদের। এই সংখ্যাটি কিন্তু অনেক বেশি নয়। তাদের আমরা একই দিনে দেবো না। ভাগে ভাগে দেবো। তাহলে কিন্তু আমরা ৩-৪ দিন অনেক বেশি সময় ধরেই কার্যক্রম চালাতে পারবো।’

ডা. নাজমুল ইসলাম বলেন, ‘পাশাপাশি চীন থেকে বাণিজ্যিকভাবে যে টিকা সরবরাহ করার কথা রয়েছে, সেটি নিয়েও আলাপ-আলোচনা চলছে। আমরা মনে করি, বন্ধুপ্রতিম চীনের কাছ থেকে দ্রুত সাড়া পাবো। আমরা আশা করি, সেটি হলে খুব দ্রুতই আমরা প্রথম ডোজের ভ্যাকসিন কার্যক্রম যেটি বন্ধ হয়েছে, তা চালু করতে পারবো। এই প্রক্রিয়া ঈদের পর শুরু হবে। কাজেই আমরা হাতে যথেষ্ট সময় পাবো।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা