৫৩৫ পাউন্ডের ধার পরিশোধ করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী!

৫৩৫ পাউন্ডের ধার পরিশোধ করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী!
মাত্র ৫৩৫ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬৪ হাজার টাকা) ধারের অর্থ পরিশোধ করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ কারণে কাউন্ট্রি আদালত থেকে তার বিরুদ্ধে একটি জাজমেন্ট দেওয়া হয়েছে।

বুধবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

বরিস জনসনের ঠিকানা হিসেবে ১০ ডাউনিং স্ট্রিট উল্লেখ করে আদালতের আদেশে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর এই পরিমাণ অর্থ ধার করেছিলেন তিনি। তবে এখন পর্যন্ত ধারের ধরন কিংবা পাওনাদারের বিষয়ে কিছু জানা যায়নি।

এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র বলেছেন, ‘আমরা রিপোর্টটি দেখেছি এবং এই ইস্যুতে কাজ করছি।’ বিষয়টি নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নেরও সরাসরি জবাব দেননি ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি।

ব্রিটেনের সরকারি ওয়েবসাইট অনুযায়ী, ‘জাজমেন্ট দেয়ার অর্থ হলো আদালত আপনার ঋণের বিষয়ে নিশ্চিত।’ আর তা পরিশোধ করা না হলে বাড়িতে সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধি উপস্থিত হতে পারেন।

ওয়েবসাইটে আরও বলা হয়, সঠিক সময়ে ঋণ পরিশোধ করা না হলে ঋণগ্রহিতাকে আদালতে ডাকা হতে পারে এবং এজন্য অতিরিক্ত অর্থও গুনতে হতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না