শিমুলিয়ায় যাত্রীর চাপ নেই, চলছে ১৫ ফেরি

শিমুলিয়ায় যাত্রীর চাপ নেই, চলছে ১৫ ফেরি
মুন্সিগঞ্জের শিমুলিয়ায় ঘাটে গত কয়েকদিনের তুলনায় যাত্রীর চাপ কিছুটা কমেছে।

বৃহস্পতিবার (১৩ মে) সকাল থেকে ১৫টি ফেরি নিয়মিত যাত্রী ও যানবাহন নিয়ে ঘাট ছেড়ে যাচ্ছে। একটি ফেরি ছেড়ে যাওয়ার পর কিছু মানুষ জড়ো হলেও অরেক ফেরি ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে মানুষ ফেরিতে উঠে ঘাট পার হচ্ছে।

তবে বিগত কয়েকদিনের মতো আজও শিমুলিয়া ঘাট থেকে এক কিলোমিটার দূরে ঘাটের প্রবেশ মুখে কয়েকটি গাড়ি রেখে ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা ঘাটে মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার ছাড়া কোনো যানবাহন ঢুকতে দিচ্ছে না।

ফলে যাত্রীদের নিজেদের মালামাল নিয়ে এক কিলোমিটার হেঁটেই ঘাটে এসে ফেরিতে উঠতে হচ্ছে। ঘাটে বর্তমানে ৩০০-৪০০ পণ্যবাহী গাড়ি ও কিছু প্রাইভেটকার রয়েছে।

এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই হিলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, বর্তমানে ঘাটে ১৫টি ফেরি চলছে। ৩০০-৪০০ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। মানুষের চাপ আজ অনেকটাই কম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট